দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নে বিএনপির কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। এ সময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার দিবাগত রাত ১২টার দিকে ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ঢালী, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান হাসু ও ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক রমজান আলী জানান, তাদের কার্যালয় লক্ষ্য করেই এই নাশকতা করা হয়েছে।
তবে সেখানে দেখতে আসা সেলিম হোসেন বলেন, বিষয়টি সম্ভবত কর্মসূচি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কালিগঞ্জের নেতাকর্মীদের আরও ধরপাকড় করার জন্য ও মামলা দেয়ার জন্য ঘটনাটা সাজানো হয়েছে।
উপস্থিত অন্যদের সাথে কথা বললে তারা কোন মন্তব্য করতে চাননি।
এদিকে সংবাদ পেয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ -ওসি মো. শহিদুল ইসলাম হাওলাদার এবং এসআই মতিনের নেতৃত্বে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ দুটি অবিস্ফোরিত বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কালিগঞ্জ থানার ওসি মো. শহিদুল ইসলাম হাওলাদার জানান, ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। হামলার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখে দ্রুত গ্রেপ্তার করা হবে।
এমএস/